কক্সবাজার পৌরসভার মেয়র বরখাস্ত

S M Ashraful Azom
কক্সবাজার পৌরসভার মেয়র জামায়াত নেতা সরওয়ার কামালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
 
প্রজ্ঞাপনের অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। এতে প্যানেল মেয়র-১ কে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।
 
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, এধরনের কোনো প্রজ্ঞাপন হাতে এসে পৌঁছেনি।
 
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি জেলা শহরে নাশকতা চালায় জামায়াত-শিবির। ওই দিন নাশকতায় তিনজন সাধারন মানুষ নিহত হন ও ৩০ জন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালসহ ২৭৩ জনকে আসামি করে তিনটি মামলা করেন। ১২ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম এসব মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top