‘আইন করে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে’

S M Ashraful Azom
‘ই্তিমধ্যে ট্রাইব্যুনাল, সংগঠন হিসেবে জামায়াতকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করেছে। এখন আইন করে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে।’
 
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কাস পার্টির কর্মী সমাবেশ শেষে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ মন্তব্য করেন। এ সময় দ্রুতই এ সংক্রান্ত আইন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অনেক ধরনের ঠাট্টা-তামাশা করেছেন, ঔদ্ধত্য প্রকাশ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দোষ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন।’
তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলন করতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। কিন্তু উনার আন্দোলন সন্ত্রাস আর পেট্রোল বোমা মেরে মানুষ মারার আন্দোলন। এমন আন্দোলন আর দেশে গড়ে উঠবে না।
 
সমাবেশে সভাপতিত্ব করেন দলটির জেলা সভাপতি আবুল হোসেন। এতে দলটির জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্রানী সেন শম্পার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য দিনবন্দু পাল, অধ্যক্ষ গোলাম আজাদ খাঁন, ছাত্রমৈত্রী জেলা শাখার সভাপতি স্বপন দাস প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top