বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে রাস্তার জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার মেরুরচর নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মুনাজ উদ্দিনের সঙ্গে একই গ্রামের সোনা হার আলীর রাস্তার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
সোমবার সোনাহার আলীর লোকজন রাস্তার জমি দখলে নিতে যায়। এ নিয়ে উভয় পক্ষের কথাকাটি হয়। পরে দুপুরের দিকে ফের কথাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মুনাজ উদ্দিন (৫৫),পুন্নি বেগম (৪৫) তারাজল (৪৬), ফকির আলী (৪০) সোনাহার আলী (৫০) ছানু মিয়া (২৫) কে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলায় পুলিশ উজ্জল মিয়া (৩৮) ও উসমান (২৫) কে আটক করেছে।
এ ব্যপারে বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় মামলায় পুলিশ দু’জনকে আটক করেছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।