মুন্সীগঞ্জের শিমুলিয়ায় লঞ্চ ও ফেরির সংঘর্ষে ছয় যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিমুলিয়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শান্তি বেগম (২৫), শাহিদা বেগম (৪০) ও মোবারককে (২৭) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার জন্য ফেরি ও লঞ্চ একে অপরকে দায়ী করেছে।
মাওয়া নদীবন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, লঞ্চটি ১৫০ জন যাত্রী নিয়ে চর জানাজাত ঘাট থেকে শিমুলিয়ায় আসছিল। শিমুলিয়া ঘাটের কাছে কাওড়াকান্দিগামী ফেরি রায়পুরার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের কয়েক যাত্রী নদীতে ছিটকে পড়ে সামান্য আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াস উদ্দিন পাটুয়ারী জানান, টানা ফেরি রায়পুরা সতর্ক সংর্কেত দেওয়ার পরও লঞ্চটি ফেরির ডান পাশ দিয়ে উঠিয়ে দেয়। এতে ফেরির নোঙন করার যন্ত্র ভেঙে গেছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।