বকশীগঞ্জে ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

G M Fatiul Hafiz Babu

বিশেষ প্রতিনিধি ঃ

“সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে জামালপুরের বকশীগঞ্জে ৭ নভেম্বর শনিবার ৪৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা সমবায় অফিসের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী প্রমুখ।
এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ , সমবায় উদ্যোক্তাগণ সমবায় দিবসের কর্মসূচিতে উপসি'ত ছিলেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top