দেশজুড়ে পাঠক ও পাঠ্যাভ্যাস বাড়ানোর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মানসে সারাদেশে বইমেলার আয়োজন করতে যাচ্ছে জাতীয় গ্রন্থকেন্দ্র। ২৮ নভেম্বর রাজশাহী বিভাগে বইমেলার মাধ্যমে শুরু হবে এই কর্মসূচি। পর্যায়ক্রমে দিনাজপুর, চট্টগ্রাম, সিলেটসহ অন্য বিভাগ ও জেলায় এই বইমেলা অনুষ্ঠিত হবে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, “সংস্কৃতি মন্ত্রণালয় বইমেলাকে আমরা ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূলে নিয়ে যেতে চায়। এ লক্ষ্যে বিভাগীয় ও জেলা শহরে বইমেলা আয়োজনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”
জাতীয় গ্রন্থকেন্দ্র শুরুতে শুধু ঢাকায় বইমেলার আয়োজন করত। গত দুই বছর ধরে আরো কয়েকটি জেলায় তা বিস্তৃত হয়। এই আয়োজনে গ্রন্থকেন্দ্রের সহযোগিতা করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি

