ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় দিপু হোসেন (৩০) নামের এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাটাখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু হোসেন কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রামের ইউসুফ আলির ছেলে।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাটাখালী নামক স্থানে কালীগঞ্জ-জীবননগর সড়কে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধু ও লাটাহামবা মখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুর চালক দিপু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
যশোর কোতয়ালী থানার ওসি শিকদার আক্কাচ আলীও বিষয়টি নিশ্চিত করেছেন।