পেশিশক্তির কাছে ক্যাবল ব্যবসা জিম্মি

S M Ashraful Azom
একের পর এক সন্ত্রাসী হামলায় অসহায় হয়ে পড়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্যাবল টিভি অপারেটররা। রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় বিভিন্ন মহল ক্যাবল ব্যবসা দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্যাবল অপারেটররা। তাদের বক্তব্য, গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক মাসিক ভাড়াও তুলে নিচ্ছে চাঁদাবাজ, সন্ত্রাসীরা।
 
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সন্ত্রাসী হঠাও ক্যাবল টিভি বাঁচাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ করেন অপারেটর অ্যাসোসিয়েশ অব বাংলাদেশের (কোয়াব) নেতারা। এতে উপস্থিত ছিলেন কোয়াব নেতা আকরামুল হক, শহিদুল ইসলাম, মাসুদ রানাসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
লিখিত বক্তব্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মাহমুদ বলেন, বর্তমানে দেশে ২৫টির বেশি টিভি চ্যানেল সমপ্রচারে রয়েছে। জাতীয় জীবনে এসব টিভি গুরুত্ব থাকা স্বত্তেও এ খাতে রয়েছে নানা সমস্যা, যা বর্তমানে আরো প্রকট হয়ে দেখা দিয়েছে।
 
কোয়াব নেতা আকরামুল হক বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবসা দখল করছে সন্ত্রাসীরা। তারা প্রকৃত ব্যবসায়ীদের না জানিয়ে অবৈধ পন্থায় পেশিশক্তি ব্যবহার করে মাসিক ভাড়া তুলে নিচ্ছে। এ ধরনের ঘটনা রাজধানীর বাইরের বিভিন্ন জেলা-উপজেলায় হচ্ছে।
 
অবিলম্বে ক্যাবল টিভিখাতে এ ধরনের নৈরাজ্যর অবসান চেয়ে  ক্যাবল টিভি আইন-২০০৬ প্রয়োগ করে  ব্যবসা নিরাপত্তা দেয়ার দাবি জানান তিনি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top