সাফল্যের নতুন অঙ্কে মীম

S M Ashraful Azom
কলকাতায় চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মীমের। সোহমের সাথে ‘ব্ল্যাক’ নামের একটি চলচ্চিত্রে এই অভিষেক হতে যাচ্ছে। সম্প্রতি ঢাকায় এ ছবির একটি গানের শুটিং শেষ হলো। পাশাপাশি দেশিয় চ্যানেলসহ কলকাতার সঙ্গীত বাংলায় মীম অভিনীত এই ছবির একটি রোমান্টিক গানের প্রচার হচ্ছে। এটিকেও মীম তার ক্যারিয়ারের অন্যতম সাফল্য হিসেবে গুনছেন।
 
পাশাপাশি ইদানীং উঠতি চলচ্চিত্র তারকাদের প্রায় সময়ই ফেসবুক লাইকসহ ইউটিউব ভিউ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। ডিজিটাল দর্শকদের দিকেও এগিয়ে এখন ‘মীম-সোহমের ‘হালকা হালকা’ গানটি। মাত্র ৩ দিনে লাখ দর্শক ছাড়িয়ে গেছে। জনপ্রিয়তার এই নতুন অঙ্কও তাই উপভোগ করছেন। পাশাপাশি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানও বেজায় খুশি বাংলাদেশি তারকার এই রাজকীয় অভিষেকে। এখন দেখা যাক সোহম-মীম অঙ্কের শেষটা কতটা ভালো হয়!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top