১৬ নভেম্বর দেশে ফিরবেন খালেদা জিয়া

S M Ashraful Azom
বার বার তারিখ পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ১৬ নভেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। এর আগে ১০ নভেম্বর দেশে ফেরার কথা ছিল বেগম খালেদা জিয়ার। কিন্তু চিকিত্সকের পরার্মশে তিনি ফেরার তারিখ পরিবর্তন করেন।
 
মারুফ কামাল খান তার ফেসবুকে লিখেছেন, বর্তমানে লন্ডনে চিকিত্সাধীন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা চিকিত্সকের পরামর্শে ক’দিন পিছিয়েছেন।
 
চিকিত্সকের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে তার ১০ নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসার কথা ছিল। গত ৪ নভেম্বর চিকিত্সকের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডাক্তার তাকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন। লন্ডন সফরে যাবার পর বিএনপি চেয়ারপারসনের একটি চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তার অপর চোখ এবং হাঁটুর চিকিত্সা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন। বর্তমানে তার দেশে ফেরার ব্যাপারে এমিরেটস এয়ারলাইন্সে বুকিং পরিবর্তন করে ১৬ নভেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে। চিকিত্সকের ছাড়পত্র পেলে বেগম খালেদা জিয়া ঐ তারিখে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে যান খালেদা জিয়া। খালেদা জিয়া ৩ নভেম্বর রাতে যুক্তরাজ্যে সেন্ট্রাল লন্ডনের রিভারব্যাংক পার্ক প্লাজা হোটেলে নাগরিক সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন।  সেখানে প্রায় দুই মাস লন্ডনে অবস্থানের কারণ ব্যাখ্যা করে খালেদা জিয়া বলেন, চিকিত্সা ও পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি লন্ডনে একান্ত ব্যক্তিগত সফরে এসেছেন। পরিবারের লোকজন তাকে আরও কিছুদিন রেখে দিতে চায় জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন দেশের কী অবস্থা। সে জন্য আমাকে যেতেই হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top