সেবা ডেস্ক: সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধিক সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর মিরপরে ফিনা›িসয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের মাঝে ‘ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্স ’এর সনদ বিতরণকালে তিনি এ আহ্বান জানান। সিএজি বলেন, দেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে। সামরিক ও বেসামরিক উভয় আমলাতন্ত্রে অতীতের চেয়ে প্রতিযোগিতা বেড়েছে। প্রত্যেক কর্মকর্তাই বিপুল সম্ভাবনা নিয়ে কর্মজীবন শুরু করেন, কিন্তু সকলেই শীর্ষে পৌঁছতে পারেন না। নানাবিধ প্রশিক্ষণ ও জ্ঞান আহরণের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেই লক্ষ্যে পৌছতে হয়। তিনি বলেন, চাহিদার তুলনায় বাংলাদেশের সম্পদ সীমিত। তাই এই সম্পদের সুষ্ঠু সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যমান আর্থিক বিধি-বিধান ও সরকারী নির্দেশনা যথাযথ প্রতিপালন করে রাষ্ট্রীয় সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। ফিমা’র মহাপরিচালক মোসলেম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিমার পরিচালক (প্রশিক্ষণ) ফারমিন মওলা, লে. কর্র্নেল আবু জাফর, হিসাব মহানিয়ন্ত্রক আবুল কাশেম, সেনা সদর এবং অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, সেনাবাহিনীর ১জন কর্নেল ও ২৩ জন মেজর পদমর্যাদার কর্মকর্তার অংশগ্রহণে ১০ দিন ব্যাপী ‘‘ ফিনা›িসয়াল ম্যানেজমেন্টর্ ’’ শীর্ষক কোর্সটি সফলতার সাথে সম্পন্ন করেছেন।
