সেবা ডেস্ক: নবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা ঘনিয়ে আসায় ‘স্বাধীনতা বিরোধীরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম জেবুন্নেছা বালিকা বিদ্যালয়ে ‘বেগম জেবুন্নেছা স্কলার পদক’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেগম জেবুন্নেছা ও কাজী মাহাবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট এর আয়োজন করে। তিনি বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশের অগ্রগতিকে কীভাবে থামানো যায় সে জন্যে একটি মহল তাদের নীল নকশা বাস্তাবায়নে ব্যস্ত রয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেশের বিপক্ষে কাজ করেছিলো অনেক দিন পরে হলেও বিচারের মাধ্যমে তাদের ফাঁসির রায় হয়েছে। সে রায় যে মুহুর্তে বাস্তবায়ন হতে যাচ্ছে সে সময় তারা পাগলা কুকুরের মতো অস্থির হয়ে পড়েছে। জোবায়দা মাহবুব লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, দেশের ভালো পরিবেশকে অস্থিতিকর তৈরি করতে এখনও জামায়াত-বিএনপি গোষ্ঠিরা মরিয়া হয়ে পড়েছে। তিনি বলেন, আমি তাদের সর্তক করে দিতে চাই বাংলাদেশের জনগণ কখনই তাদের ওই নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না। এ দেশের নাগরিকরা শান্তিপূর্ণ দেশ দেখতে চায়। দেশের অগ্রগতি দেখতে চায়, আর ‘এ কারণেই তারা (নাগরিকরা) আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখেছে’ বলে উল্লেখ করেন তিনি। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে কেউ নেই, আপনাদের সাথে আছে কয়েকটি নেগেটিভ অ্যালিমেন্ট (সন্ত্রাসী)। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে না উল্লেখ্য করে তিনি বলেন, এবার যে ভাবে দেশবাসী আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, আগামীতেও সেভাবে সমর্থন দেবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি নিলুফার জাফরউল্লাহ, ঢাবির ইতিহাস বিভাগের ড. কাজী শহীদুল্লাহ, সদরপুর উপজেলার চেয়ারম্যান কাজী শফিকুল ইসলাম প্রমুখ। uf
