সেবা ডেস্ক: স্পেনের ভ্যালেন্সিয়া শহর থেকে ১০০ কিলোমিটার দূরে একটি নির্জন গ্রামে এক বয়স্ক দম্পতি ৪৫ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু অবস্থা এমন ছিল না। এই গ্রামে এক সময় ২০০ পরিবার বসবাস করতো। স্কুল, পুলিশ স্টেশন, চার্চ, মেয়র কার্যালয় সবই ছিল। ১৯৩৬ সালে যখন স্পেনে গৃহযুদ্ধ শুরু হয় তখন হাজার হাজার মানুষ বিভিন্ন গ্রাম ছেড়ে শহরে চলে যায় কাজের সন্ধানে। তখন এই গ্রাম থেকেও অনেকেই চলে যায়। নির্জন গ্রামে স্বামী-স্ত্রীর ৪৫ বছর শুধু থেকে যায় জোয়ান মার্টিন ও সিনফরসা কলোমার দম্পতি। এই দম্পতি ছোট্ট এই গ্রামটি ছেড়ে যেতে রাজি হননি। কারণ তারা এই গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। জোয়ান ও সিনফরোসার বয়স বর্তমানে ৭৯ ও ৮২। তারা বেঁচে থাকার জন্য কৃষিকাজ করেন। তাছাড়া তারা ২৫টি বিড়াল, ৩টি কুকুর, ১টি মোরগ, ৪টি মুরগী পোষেণ। আট বছর আগে তাদের ২২টি ঘোড়াও ছিল। তাদের গ্রামটির নাম লা ইসট্রেলা। নির্জন গ্রামে স্বামী-স্ত্রীর ৪৫ বছর এই দম্পতি ৪৫ বছর ধরে একসাথেই তিনবেলা খাবার খান। তাদের সময় কাটে কৃষি, গৃহস্থালীর কাজকর্ম এবং পোষা প্রাণীদের দেখভাল করে। এই দম্পতির জীবনকাহিনী নিয়ে ‘জঙ্গল ইন প্যারিস’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে। নির্জন গ্রামে স্বামী-স্ত্রীর ৪৫ বছর জুয়ান মার্টিন চলচ্চিত্র নির্মাতাদের বলেন, আমার স্ত্রী এই গ্রামেই জন্মগ্রহণ করেন। এখানেই বড় হয়েছেন। সে এই গ্রাম ছেড়ে যেতে চাইনি। তাই আমারও যাওয়া হয়নি। আমাদের একটি মেয়ে ছিল। দুঃখজনকভাবে আট বছর বয়সে সে মারা যায়। যুদ্ধের পর যারা এই গ্রামে ফেরত এসেছিল তাদের বেশিরভাগই এক প্রাকৃতিক দুর্যোগে মারা যায়। যারা বেঁচে ছিল তারা এই গ্রাম থেকে চলে যায়। শুধু রয়ে যায় এই দম্পতি।