পুলিশ হত্যাকাণ্ডে আইএস জড়িত নয়: ডিআইজি

Unknown
সেবা ডেস্ক: আশুলিয়ায় শিল্প পুলিশ হত্যাকা-ের ঘটনায় আইএস-এর সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ থেকে ফেরার পথে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন ডিআইজি। তিনি আরও বলেন, কোনো জঙ্গী গোষ্ঠী নয়, ১৯৭১ ও ১৯৭৫ সালসহ ২০১২ সালের মানবতাবিরোধী ও নাশকতাকারীরাই পুলিশ বাহিনীকে বিব্রত করতেই এমন অপতৎপরতা চালাচ্ছে। এধরনের অপতৎপরতাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এসময় তার সাথে ডিআইজির সাথে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top