আসছে এইচটিসি'র নতুন স্মার্টফোন

Unknown
সেবা ডেস্ক: বরাবরের মত এবারও প্রযুক্তি বাজারে চমক লাগানো স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে তাইওয়ানের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। প্রতিষ্ঠানটি তাদের নতুন ফোন সম্পর্কে বিস্তারিত কিছুই জানায় নি মিডিয়াকে। তবে যতটুকো জানানো হয়েছে তাতেই প্রযুক্তিবিদরা মনে করছেন বাজারে শীর্ষে থাকা স্মার্টফোনের মধ্যে এটিও অন্যতম হবে। 
অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণে চালিত হবে মোবাইলটি। এতে রাখা হয়েছে অবাক করা সব ফিচার। নিজস্ব মেমোরি রয়েছে ৩২ জিবি। এবং বাড়তি ইউএসডি কার্ডের মাধ্যমে এ মেমোরিকে বাড়িয়ে নেয়া যাবে দুই টেরাবাইট পর্যন্ত। ক্যামেরাতে রয়েছে ভিন্ন রকম আয়োজন। এলইডি ফ্ল্যাপ ক্যামেরাতে বিশ মেগাপিক্সেলে ছবি তুলার ক্ষমতা রয়েছে। সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল কতটুকু হতে পারে সে ব্যপারে কিছুই জানায় নি নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে ব্যটারির পাওয়ার রাখা হয়েছে ২৮৪০ এমএএইচ।   
তিন গিগাবাইট র‍্যামের এ স্মার্টফোন তিনটি রঙে বাজারে আসবে। ৬৪ বিটের অক্টাকোর প্রসেসরের গতি হবে কোর আই এইটের ২.২ গিগাহার্টজ। এটিতে দুটি সিমই এক সাথে সচল থাকবে।
৫.২ ইঞ্চি ডিসপ্লের এইচটিসির নতুন এ সদস্য  প্রযুক্তি বাজারে নতুন করে চমক দেখাতেই আসছে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। তবে মডেলটি কবে নাগাদ বাজারে পাওয়া যাবে তার কিছুই এখনো জানা যায় নি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top