টুইটারে ফলোয়ারের দিক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাড়িয়ে গেছেন শাহরুখ খান। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ১৬ মিলিয়ন।
ভারতীয়দের মধ্যে শাহরুখ এখন শুধু অমিতাভের চেয়ে পিছিয়েছে আছেন। টুইটারে অমিতাভের ফলোয়ার সংখ্যা ১৭.৬ মিলিয়ন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ারের সংখ্যা ১৫.৮ মিলিয়ন।
২০১০ সালের ৩ জানুয়ারি টুইটারে যোগ দেন শাহরুখ খান। এরপর থেকেই তিনি বেশ সরব এই সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শাহরুখ বর্তমানে রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’ ছবিতে কাজ করছেন। এখানে কাজল ও বরুণ ধাওয়ানও অভিনয় করছেন। খবর: ডিএনএ।

