নতুন চেহারায় আসছে নতুন নোকিয়া ১১০০

Unknown
সেবা ডেস্ক: এইতো সেদিন এলো অ্যান্ড্রয়েড ফোন। আর আইফোন তো একেবারেই নতুন সংস্করণ। কিন্তু তার আগে ফিচার ফোনের আমলে সবচে জনপ্রিয় এবং বেশি বিক্রি হওয়া ফোনটি নোকিয়ার। এই ফোনটির মডেল নোকিয়া ১১০০।
আজ পর্যন্ত কোন ফোনই নোকিয়া ১১০০ এর জনপ্রিয়তাকে স্পর্শ করতে পারেনি। নোকিয়া ১১০০ মডেলের ফোনটি প্রথম পাঁচ বছরেই বিক্রি হয়েছিলো ২৫ কোটি ইউনিটেরও বেশি।
সাদামাটা এই ফোনটি বাজারে আসার পরই জনপ্রিয়তা পায় সাধারণ মানুষের কাছে। সারা পৃথিবীতে মানুষের হাতে হাতে চলে আসে ফোনটি। বিশ্বের উন্নয়নশীল দেশে নোকিয়া ১১০০ মডেলের ফোনটি সাধারণ মানুষের যোগাযোগের অন্যতম অনুসঙ্গ 
হয়ে ওঠে।
সহজেই হাতের মুঠোয় ধরা যেতো এটি। ছিলো টর্চ লাইট, সফট কিবোর্ড এবং মনোফোনিক রিংটোন। অন্যদিকে ফোনটির দামও ছিলো হাতের নাগালে।
নোকিয়া ১১০০ মোবাইল যুগের শুরুর দিকের ফিচার ফোন। ফোনটি প্রথম বাজারে আসে ২০০৩ সালে। ২০০৯ সাল পর্যন্ত নোকিয়া এই ফোনটি উৎপাদন ও বাজারজাত করে।











বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে আবারও নাকি ফিরছে নকিয়া ১১০০। এই ফোনটি তবে এখন আর ফিচার্ড নয় অ্যানড্রয়েডের হাত ধরে স্মার্ট হয়ে বাজারে আসবে। এতে থাকবে ১.৩ গিগাহার্টজের মিডিয়াটেক প্রসেসর। তবে এজন্য ২০১৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top