রিংটোনে জাতীয় সংগীত : আপিলেও নিষিদ্ধ

Unknown
সেবা ডেস্ক: বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির রিংটোন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রবি আজিয়াটা লিমিটেডকে ‘দাতব্য অনুদান’ হিসেবে ৫০ লাখ টাকা কমিয়ে ৩০ লাখ টাকা মহাখালী ক্যান্সার রিসার্চ হাসপাতালকে দিতে বলা হয়েছে। এ বিষয়ে করা রবির লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির সমন্বয়ে আপিল বেঞ্চ বৃহস্প‌তিবার এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার মাসুদ আহমেদ সায়ীদ ও রবির পক্ষে ব্যারিস্টার সারা হোসেন শুনানি করেন। এই আদেশের ফলে এখন থে‌কে মোবাইলের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যাবে না। এর আগে, ১১ মে দেশের অপর দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন ও বাংলালিংকের দায়ের করা আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ একই আদেশ দিয়েছিলেন। ওই দিন রায়ে গ্রামীণ ফোনকে লিভার ফাউন্ডেশনে ও বাংলালিংককে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি রিসার্চে ‘দাতব্য অনুদান’ ৩০ লাখ টাকা দিতে বলা হয়েছিল। ২০১০ সালের ৫ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মোবাইলের রিংটোন হিসেবে জাতীয় সংগীতের ব্যবহার নিষিদ্ধ করে ওই তিন মোবাইল ফোন কোম্পানিকে দাতব্য অনুদান হিসেবে প্রত্যেককে ৫০ লাখ টাকা দিতে আদেশ দেওয়া হয়। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top