মজাদার ডিম পরোটা

Unknown
সেবা ডেস্ক: ধনী-গরিব সবার খাবারের তালিকাতেই স্থান করে নিয়েছে ডিম। সকালের নাস্তায় ডিম ভাজি বা পোচ কিংবা দুপুর-রাতে ডিমের তরকারি খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। এছাড়া অধিকাংশ খাবার তৈরীতেও ডিমের প্রয়োজন হয়। আজ দেখুন ডিম দিয়ে কীভাবে পরোটা তৈরি করবেন।














ডিম পরোটা তৈরীতে প্রয়োজন হবে ময়দা, পেঁয়াজ, কাঁচা মরিচ, ঘি অথবা তেল, লবণ এবং ডিম। দুইজনের জন্য ডিম পরোটা বানাতে দরকার হবে দুই কাপ ময়দা, একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি, দুইটা কাঁচা মরিচ কুচি, দুইটা ডিম, ঘি বা তেল এবং লবণ পরিমাণ মতো।
প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে ধুয়ে কুচি করে কেটে একটা পাত্রে নিন। এবার অন্য একটি পাত্রে ডিম দুটো ফাটিয়ে নিয়ে রাখুন। এরপর ময়দা, পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিম একসাথে মিশিয়ে নিয়ে ভালো মতো কাই তৈরী করুন। কাই একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এবার পরোটার জন্য পরিমাণ মতো কাই নিয়ে তেল দিয়ে পরোটা বেলুন। ততোক্ষণে চুলায় তেল বা ঘি গরম হয়ে এলে একটা একটা করে পরোটা ভেজে তুলুন। এইবার এই পরোটা গরম গরম পরিবেশন করুন সবাইকে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top