সিলেট সুপারস্টার্স মালিকের গালিগালাজে ক্ষুব্ধ তামিম

S M Ashraful Azom
প্রতিপক্ষ দল সিলেট সুপারস্টার্সের মালিক আজিজুল ইসলামের গালিগালাজ শুনেছেন দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চিটাগং কিংসের অধিনায়ক তামিম ইকবাল। মাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছেন, ‘এনওসি (অনাপত্তিপত্র) নিয়ে গণ্ডগোল যা হওয়ার হলো তবে, একটা ব্যাপার আমি সবাইকে বলতে চাই, বিপিএলের উচিত ক্রিকেটারদের শ্রদ্ধা করা। কারও টাকা থাকা মানেই এটা নয় যে তারা জাতীয় ক্রিকেটারদের সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ করতে পারে। বিপিএলের উচিত আমাদের শ্রদ্ধা করা। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। কিন্তু আমার পরিবার, আমার বাবা-মা তুলে গালি শুনতে আসিনি।’
বিপিএলের দ্বিতীয় দিনে চিটাগং ভাইকিংস ও সিলেট সুপার স্টার্সের ম্যাচের আগে নাটকীয় সব ঘটনা প্রবাহের সময় ঘটেছে গালিগালাজের ওই ঘটনা। সিলেটের বিদেশি দুই জন ক্রিকেটারদের অনাপত্তিপত্র না পাওয়ার জটিলতায় ম্যাচ শুরু হতে দেরি হয় ৭০ মিনিট। এরই এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তামিম ইকবাল ও সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামকে। খোলা মাঠে, গ্যালারির খুব কাছে দর্শকের সামনেই ঘটেছে এই ঘটনা।
তামিম অভিযোগ করে বলেন, ‘আমি স্রেফ চেয়ারে বসে ছিলাম, টিমমেটদের সঙ্গে কথা বলছিলাম। সে আচমকাই এসে শুরু করল। আমি তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছি। এমনকি তাকে ‘স্যার’ বলেও সম্বোধন করেছি। সে আমাকে চিত্কার করে বলেছে দাঁড়িয়ে কথা বলতে, সেটাও করেছি। যতটা সম্ভব সম্মান তাকে দেখিয়েছি। কিন্তু তারপরও সে আমার পরিবার নিয়ে খুব বাজে কথা বলেছে, যা ছিল খুব অপমানজনক।’
দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা বিসিবি আশা প্রকাশ করেন তামিম, ‘আমি বিসিবির একটি অংশ। আমি আশা করছি, বিসিবির শৃঙ্খলা কমিটি এটা নিয়ে ব্যবস্থা নেবে। যেটা বলেছি, আমাদের আরও সম্মান প্রাপ্য। টাকা থাকলে যে কেউ যদি আমাদের সঙ্গে এরকম আচরণ করতে পারে, তাহলে আমাদের ক্রিকেট খেলা বন্ধ করে দেয়া উচিত।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top