রাজধানীতে ৩ ভাইবোনকে কুপিয়ে জখম

S M Ashraful Azom
রাজধানীর শাহজাহানপুরে বাসায় ঢুকে তিন ভাইবোনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ১৯৫ উত্তর শাহজাহানপুরের সাততলা ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনাকে ডাকাতদের হামলা বলে অভিযোগ করেছে আহতদের পরিবারের সদস্যরা। আহতরা হলেন- নাহিদুল ইসলাম (৩০), তার বোন রোজি আক্তার (২৭) ও পলি আক্তার (২৫)।
 
প্রতিবেশী জাহেদ আলী জানান, ওই সাততলা ভবনের দোতলায় নাহিদ তার মা আর বোনদের নিয়ে ভাড়া থাকেন। ভোরে মুখোশধারী ৩-৪জন দুর্বৃত্ত তাদের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বুঝতে পেরে রোজি ও পলি চিৎকার করলে পাশের রুম থেকে ভাই নাহিদ ছুটে আসেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
আহত পলি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top