কাল শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ নজরুল সম্মেলন

S M Ashraful Azom
আগামীকাল বুধবার শুরু হচ্ছে ‘বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন-২০১৫’। বাংলাদেশ ও ভারতের মধ্যে নজরুল চর্চা ও গবেষণা বিনিময় উপলক্ষে ঢাকা, ফেনী ও চট্টগ্রাম জেলায় সাত দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে নজরুল একাডেমি। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় সম্মেলনের উদ্বোধন করবেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
 
গতকাল জাতীয় প্রেসক্লাবে নজরুল একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আখতার ইউনুস, সাধারণ সম্পাদক মিন্টু রহমান, যুগ্ম সম্পাদক প্রকৌশলী এম আতিকুর রহমান, নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন প্রমুখ।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, কলকাতার নজরুল সংগঠন ‘অগ্নিবীণা’র সদস্যরা এ সম্মেলনে যোগ দেবেন। শিল্পকলা একাডেমির মিলনায়তনে বুধ ও বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় দুই দিনের অনুষ্ঠান আরম্ভ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি ড. আশরাফ সিদ্দিকী। উপস্থিত থাকবেন কবি নাতনি খিলখিল কাজী ও সুবর্ণ কাজী। দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করবেন ‘অগ্নিবীণা’ ও নজরুল একাডেমির শিল্পীরা।
 
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। সভাপতিত্ব করবেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল গফুর। ফেনী শিল্পকলা একাডেমিতে ২৭ নভেম্বর বিকেল ৪ টায় শুরু হবে তৃতীয় দিনের অধিবেশন। চট্টগ্রামের ডিসি হিলের নজরুল স্কয়ারে ২৮ নভেম্বর বিকেল ৩ টায় শুরু হবে চতুর্থ দিনের আয়োজন। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ২৯ নভেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে পঞ্চম অধিবেশন এবং ১ ও ৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৫ টায় ঢাকায় নজরুল একাডেমির নিজস্ব কার্যালয়ে ষষ্ঠ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top