পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে সোমবার থেকে অভিযান

S M Ashraful Azom
পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত সাঁড়াশি অভিযান শুরু করবে।
 
সোমবার দুপুরে রাজশাহীতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে এক মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এ কথা জানান।
 
প্রতিমন্ত্রী বলেন, ‘পাটের হারানো গৌরব ফেরাতে সরকার নানামুখী উদ্যোগের বাস্তবায়ন শুরু করেছে।’
 
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাট অধিদফতরের উদ্যোগে আয়োজিত সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, পাট অধিদফতরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। এতে রাজশাহী বিভাগের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top