দেশের বাজারে আরও কমদামে মিলবে হুয়াওয়ের দুইটি হ্যান্ডসেট। হুয়াওয়ে জি প্লে মিনি ও হুয়াওয়ে ওয়াই৬২৫ স্মার্টফোন দুটির মূল্য কমানোর ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
থ্রিজি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোন দুটিতে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ও ডুয়েল সিম স্লট। অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম চালিত হুয়াওয়ে জি প্লে মিনিতে আছে ১.২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। এতে আরও রয়েছে ২ জিবি র্যা ম, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ ও অটোফোকাস সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। দীর্ঘ সময় ব্যাকআপ দেয়ার জন্য ফোনটিতে ২৫৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। জি প্লে মিনির নতুন মূল্য ১৪ হাজার ৯৯০ টাকা। আগে ফোনটির মূল্য ছিল ১৫ হাজার ৯৯০ টাকা।
অন্যদিকে, হুয়াওয়ে ওয়াই ৬২৫ -তে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২। এতে আরও রয়েছে ১.২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ১ জিবি র্যা ম, ৪ জিবি মেমোরি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে এলইডি ফ্ল্যাশ ও অটো ফোকাস সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনটিতে ২০০০ এমএএইচ এর ব্যাটারি রয়েছে। নতুন অফারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯০ টাকা। আগে ফোনটির মূল্য ছিল ৯ হাজার ৯৯০ টাকা।
হুওয়াওয়ের এই ফোন দুইটি রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের হুয়াওয়ে শোরুমসহ প্রতিষ্ঠানটির ব্রান্ড ইমেজ শপগুলোতে পাওয়া যাবে। এছাড়াও বাংলাদেশের ৬৪ জেলার শীর্ষস্থানীয় মোবাইল মার্কেট গুলোতেও হ্যান্ডসেট দুটি পাওয়া যাবে।