সন্তানরা অভিনয়ে আসুক তা চান না শাহরুখ!

S M Ashraful Azom
কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতার মধ্য দিয়ে আজ বলিউড বাদশা হিসেবে রাজ করছেন শাহরুখ খান। কিন্তু তিনি মনে করেন, তার সন্তানদের অভিনেতা হওয়ার কোনো দরকার নেই।
 
সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানের সংসারে রয়েছে তিনটি সন্তান-আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান।
 
সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখ খান বলেছেন, তিনি উত্তরাধিকারে বিশ্বাস করেন না। তার ভাষ্যে, আমি উত্তরাধিকারে বিশ্বাসী নই। আমার বাবা অভিনেতা ছিলেন না। আমি অভিনেতা হয়েছি। আমি মনে করি না যে, আমার সন্তানদের অভিনেতা হওয়ার কোনো প্রয়োজন আছে। আমি তাদের কখনোই বলব না, তাদের কি করা উচিত। আমার বাবা-মাও আমাকে কি করতে হবে তা বলে দেয়নি।
 
কিং খান আরো বলেন, এটা মুখ্য নয় যে আমি আমার সন্তানদের কি হিসেবে দেখতে চাই, বরং এটাই মুখ্য তারা কি হতে চায়। আমার ছেলে (আরিয়ান) এখনো পড়ছে। আমি চাই সে তার গ্রাজুয়েশন শেষ করুক। তবে আমার মেয়ে (সুহানা) অভিনয় শিখতে চায়। তবে আমি জানি তাকে ভারতে কোন প্রতিষ্ঠানে অভিনয় শিখতে পাঠাব।
 
তিনি বলেন, আমার বয়স যখন সাত-আট বছর তখন থেকে আমি থিয়েটারে কাজ করছিলাম। সেখানেই আমার অভিনয় শেখা। সৌভাগ্যবশত সেখানে আমি বেরি জনের সঙ্গে কাজ করেছিলাম। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমার ইচ্ছা আছে একটি অভিনয় শেখার প্রতিষ্ঠান তৈরি করা, সেখানে ছোট ছোট ছেলে-মেয়েরা আন্তর্জাতিক শিল্পীদের কাছ থেকে শিখতে পারবে।
 
শাহরুখ বলেন, আমি কখনো ভাবিনি যে, আমি কোনোদিন বলিউডের কিং বলে আখ্যায়িত হব। এই ইন্ড্রাস্টি আমাকে অনেক বেশি ভালবাসা দিয়েছে। যদি আগামীতে আমাকে কেউ মনে না রেখে আমার কাজকে মনে রাখে আমার জন্য সেটাই যথেষ্ট। খবর: ওয়ান ইন্ডিয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top