বকশীগঞ্জে বাট্টাজোড় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ভবনের উদ্বোধন

G M Fatiul Hafiz Babu
0
এস মাহমুদুল হাসানঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
 শনিবার দুপুরে বাট্টাজোড় জিন্নাহ বাজারে অবসি'ত ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ভবনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ৩ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। উক্ত ভবনের উদ্বোধন কালে সমাজসেবক হামিদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, জেলার সাবেক ডিপুটি কমান্ডার আমিনুল হক মাস্টার, বাট্টাজোড় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান তালুকাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আবদুল মুন্নাফ, প্রধান শিক্ষক সহিজল হক, আওয়ামী লীগ নেতা লাখপতি মিয়া, ইউপি সদস্য আবদুর রহিম ও স'ানীয় এলাকাবাসী, সকল মুক্তিযোদ্ধা , আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।
পরে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলমের নিকট উক্ত ভবনের চাবি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top