পৌরসভা নির্বাচনে কবুতর প্রতীকে লড়ছেন মৌসুমী!

S M Ashraful Azom

চিত্রনায়িকা মৌসুমী নির্বাচন করছেন। তাঁর প্রতীক কবুতর। নির্বাচনকে সামনে রেখে তিন জনসংযোগে ব্যস্ত। ঘুরে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি। দলবল নিয়ে গিয়ে ভোট চাইছেন।

খবরটা সত্যি হলেও বাস্তবে নয়, ‘লিডার’ ছবির শুটিংয়ের জন্য মৌসুমীর এই প্রচার-প্রচারণা।

সম্প্রতি ইউটিউবে ৩ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও চিত্র প্রকাশ হয়েছে। আর সেখানেই দেখা মিললো রাজনীতিবিদ মৌসুমীকে। যেখানে তিনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন।

‘লিডার’ ছবির ‘বঙ্গবন্ধু হও আবার’শিরোনামের একটি গানে নতুন রূপেই হাজির হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী মৌসুমী। গানটি লিখেছেন ও গেয়েছেন পরিচালক দিলশাদুল হক শিমুল। সংগীতায়োজন করেছেন জীবন বিশ্বাস।

ছবিতে প্রতিপক্ষের ঘাত-প্রতিঘাত আর প্রতিহিংসাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে দেখা যাবে তাকে।

মৌসুমী ছাড়া লিডার ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, ফেরদৌস, মতিন রহমান, আহমদে শরীফ, সোহেল খান প্রমুখ। নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাবে রাজনৈতিকধর্মী এ ছবিটি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top