গুজব ছড়ানো ঠেকাতে ফেসবুক বন্ধ ছিল: জয়

S M Ashraful Azom
0
সজীব ওয়াজেদ জয়
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে ‘জামায়াতি সন্ত্রাসীদের’ গুজব ছড়ানো ঠেকাতে ফেসবুক বন্ধ ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
২২ দিন পর বাংলাদেশে ফেসবুক খোলার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ফেসবুক এখন আবারো বাংলাদেশে খুলে দেয়া হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জামায়াতি সন্ত্রাসীরা গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেয়ার মাধ্যম হিসেবে একে ব্যবহার করে। যেজন্য যুদ্ধাপরাধী মুজাহিদ ও সাকার ফাঁসির আগে এটা বন্ধ করা হয়েছিলো। গণহত্যাকারীদের পক্ষ হয়ে চালানো ব্যাপক আন্তর্জাতিক অপপ্রচারের মুখেও এটা শুধুই আমাদের আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার জন্যই স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের প্রতি সুবিচার করা সম্ভব হয়েছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top