চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী দল থেকে পদত্যাগ করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের উপজেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য সফিউল আলম এবং পৌর কমিটির সহসভাপতি সিরাজ-উদ-দৌলা।
সফিউল আলম বুধবার রাত সাড়ে ১০টার দিকে পদত্যাগপত্র জমা দেন। আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার পক্ষে কমিটির সদস্য মাঈমুন উদ্দিন মামুন তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
সফিউল আলম বলেন, শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইছহাকের কাছে পদত্যাগ পত্র জমা দেন সিরাজ -উদ-দৌলা। তিনি বলেন, দীর্ঘদিন তিনি দলের দায়িত্ব পালন করেছেন। এখন পরিবারের সদস্যদের চাপে দলের কোনো পদে থাকতে পারছেন না। তবে তিনি পৌর নির্বাচন করবেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।