
দিনাজপুরের কাহারোল উপজেলার দোহছি গ্রামে ইস্কন মন্দিরে ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার সৈয়দপুর গ্রামের বিরেণ চন্দ্র রায়ের পুত্র মিঠুন চন্দ্র রায় ও সেতাবগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের রেবতি চন্দ্র রায়ের পুত্র রনজিৎ কুমার রায়।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মন্দির প্রাঙ্গণে পূজা অর্চনা চলাকালে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত ওই দুইজন জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাহারোল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার ও ইস্কন মন্দিরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ওসি জানান, এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।