
কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো এবার মডেল হয়ে চমকে দিলেন বিশ্ববাসীকে। ৪৩ বছর বয়স্ক, তরুণ্যের প্রতীক, ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার আকর্ষণীয় জাস্টিন ট্রুডো বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর চলতি সংখ্যায় মডেল হয়েছেন। আর জাস্টিনের সাথে জুটি হয়েছেন তাঁরই স্ত্রী সোফি গ্রেগোরী।
যা গতকাল কানাডার সকল মিডিয়া তোলপাড় করে প্রচার করে। এই রিপোর্ট লেখার সময় শুধু মাত্র সিবিসি নিউজটি দুই লক্ষাধিক শেয়ার অতিক্রম করেছে। সুদর্শন জাস্টিন আর প্রিয়দর্শণী সোফি অতি রোমান্টিক জুটি হিসেবেও সমাদৃত। জাস্টিন একজন বক্সার হিসেবেও পরিচিত।
অপর দিকে বর্তমান বিশ্বে জীবিত দশ সেক্সি মানুষের তালিকায় জাস্টিন ট্রুডোকে স্থান দেয়া হয়েছে। উল্লেখ্য, মাত্র দুইমাস আগে তিনি কানাডার প্রধানন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন!

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।