৩ কেজি কোকেনসহ স্পেনের নাগরিক আটক

S M Ashraful Azom
0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি কোকেনসহ স্পেনের এক নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে বি পি জুলিয়ান নামের ওই নাগরিককে আটক করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) তৌফিক উদ্দিন আহমেদ, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির সংবাদের ভিত্তিতে তারা বিকেলে বিমানবন্দরে অবস্থান নেন। ছয়টার দিকে একটি উড়োজাহাজটি অবতরণ করে। লাগেজ নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের ওই নাগরিককে তারা আটক করেন।

জুলিয়ানকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top