২০৩০ সালের মধ্যে ৪ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন

S M Ashraful Azom
0

সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে ২০২১ সাল নাগাদ আরও ২ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সাল নাগাদ ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এ ব্যাপারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শনিবার বলেন, ‘সরকার ইতোমধ্যেই ২০২১ সাল নাগাদ জাতীয় বিদ্যুৎ গ্রিডে ১০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে নীতি অনুমোদন করেছে’।

তিনি বলেন, নবগঠিত টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্দেশ্য হচ্ছে টেকসই জ্বালানি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও গতিশীল নেতৃত্বের জন্য বর্তমানে দেশের ৭৫ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে এবং ২০২১ সাল নাগাদ সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে’।

তিনি বলেন, ২০২১ সাল নাগাদ সরকারের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৪ হাজার ৭৭ মেগাওয়াট বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সরকার স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিগত ছয় বছরে গ্রামীন এলাকার ৩৬ লাখ ঘরবাড়িতে সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি খাতের প্রকল্পসমূহ যাতে সহজেই বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে সরকার কয়লা, নবায়নযোগ্য জ্বালানি ও স্বতন্ত্র বিদ্যুৎ উপাদনকারি- এই তিনটি বিভাগ চালু করতে যাচ্ছে।

অন্যদিকে, দেশের বেশ কয়েকটি কেন্দ্র থেকে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। বাসস
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top