বিজয় মাসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

Unknown
0
সেবা ডেস্ক: মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় বিজয়ের মাসের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের ডিসেম্বরে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি।
পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী; মুক্ত বাংলাদেশে ওড়ে স্বাধীন দেশের লাল-সবুজ পাতাকা।
বিজয় মাসের প্রথম প্রহরে সোমবার রাত ১২টা এক মিনিটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ধানমন্ডীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোমবাতি প্রজ্জ্বলন করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top