উদীচীর সাংস্কৃতিক সম্মেলন শুরু ১৭ ডিসেম্বর

S M Ashraful Azom
0

আগামী ১৭ ডিসেম্বর উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন শুরু হবে। বুধবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এবারের সম্মেলনের স্লোগান ঠিক করা হয়েছে ‘শহীদ স্মরণে আপন মরণে, রক্ত ঋণ শোধ কর, শোধ কর’।

ওইদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন বৃহত্তর চট্টগ্রামের প্রখ্যাত লোকশিল্পী আমান উল্লাহ গায়েন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক শান্তনু কায়সার এবং হামলায় নিহত গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দার শোভনের বাবা নাজিম উদ্দিন।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী পর্ব শেষে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর সন্ধ্যায় শুরু হবে উদীচীর বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।

সাংস্কৃতিক সম্মেলনের দ্বিতীয় দিন সকাল ১০টায় থাকবে ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক সংগ্রাম’ বিষয়ক সেমিনার। এরপর সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

শেষ দিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায়ও গান, নাচ, আবৃত্তি, নাটক, নৃত্যনাট্যসহ নানা বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন উদীচীর বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আসা শিল্পীরা।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top