দুই টাকায় ভিডিও ক্লিপ দেখার প্যাকেজ গ্রামীণফোনের

S M Ashraful Azom
0

ইউটিউব, বংগো এবং পপরকর্নলাইভের সহায়তায় ভিডিও স্ট্রিমিং অফার চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এই অফারে সর্বনিম্ন ২ টাকায় ভিডিও ক্লিপ দেখতে পারবেন গ্রাহকরা। তবে গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহকরাই শুধু এই সুবিধা পাবেন। মঙ্গলবার থেকে এই অফার চালু করেছে টেলিকম অপারেটরটি।

এ ব্যাপারে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান জানান, সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে কাজ করছেন তারা। আর এরই অংশ হিসেবে ইউটিউবসহ তিনটি ওয়েবসাইটে সাশ্রয়ে ভিডিও ক্লিপ দেখার সেবা এনেছেন।

এই উদ্যোগে গ্রামীণফোনের সাথে অংশীদার হিসেবে আছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এবং স্থানীয় অংশীদার হিসেবে আছে বঙ্গ ও পপকর্ন লাইভ।

গ্রামীণফোন গ্রাহকদের জন্য তিন ধরনের ভিডিও প্যাকেজ আনা হয়েছে। প্রথম প্যাকেজটি গ্রাহকরা দুই টাকা দিয়ে দু’দিনের জন্য সক্রিয় করতে পারবেন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহককে ডায়াল করতে হবে *৫০০০*৩২# এই নম্বরে।

দ্বিতীয় প্যাকেজে খরচ হবে ৫টাকা। এ প্যাকেজেরও মেয়াদ থাকবে দুই দিন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩৩# এই নম্বরে।

সর্বশেষ প্যাকেজে খরচ হবে ১৫ টাকা। এ প্যাকেজের মেয়াদ থাকবে ৭দিন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহককে ডায়াল করতে হবে *৫০০০*৩৪# এই নম্বরে। গ্রাহকরা এই প্যাকেজগুলোর ডাটা চেক করে দেখতে পারবেন *৫৬৭# এই নম্বরে ডায়াল করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top