প্রশ্ন ফাঁস: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

S M Ashraful Azom
0

চলতি বছর এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট  করা হয়েছে। চলতি অবকাশে এই আবেদনের শুনানি হবে। 
 
মঙ্গলবার মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আয়াতুল্লাহ হাসনাত বেহেশতি, উশরাত রিফাত সহ দশ জন শিক্ষার্থী ও অভিভাবক হাইকোর্টে এই রিট দায়ের করেন। গত ২৮ সেপ্টেম্বর চলতি বছরের এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
রিটে বলা হয় এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু গত ১৫ জুন ভারতীয় সুপ্রিম কোর্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬৩ জনের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় ৬ লক্ষ পরীক্ষার্থীর সেই পরীক্ষা বাতিল করা হয়।
 
রিটে আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top