চৌদ্দগ্রামে ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

S M Ashraful Azom
0

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ৭টার দিকে উপজেলা সদরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান ও দলের বিদ্রোহী মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনামের কর্মী-সমর্থকদের মাঝে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনোনয়নপত্র দাখিলের পর থেকে চৌদ্দগ্রাম পৌর এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান ও দলের বিদ্রোহী মেয়র প্রার্থী এনাম পাটোয়ারীর কর্মী-সমর্থকদের বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকাল থেকে উভয় মেয়র প্রার্থীর সমর্থকরা উপজেলা সদরে দফায় দফায় মিছিল বের করে। একপর্যায়ে রাত পৌনে ৭টার দিকে উভয় মেয়র প্রার্থীর সমর্থকরা উপজেলা সদরে মিছিল নিয়ে মুখোমুখি হলে উভয় গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কামাল হোসেন ও অটোচালক হেলালসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
এ সময় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, উভয় মেয়র প্রার্থীর সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেলের আঘাতে কয়েকজন সামান্য আহত হয়েছে।
রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top