পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বৃহস্পতিবার। অথচ মঙ্গলবারও চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি বিএনপি। জানা গেছে, শরিকদের বিভিন্ন দাবিই এই বিলম্বের কারণ।
এ বিষয়ে দলের নেতারা বলছেন, ১৫-২০ টা পৌরসভা বাকি আছে। প্রার্থী চূড়ান্ত হলেই তা জানিয়ে দেয়া হবে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরন শুরু করেছে বিএনপি। প্রত্যায়নপত্রে স্বাক্ষর করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনীত দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
বিএনপির নির্বাচনে সমন্বয়ের দায়িত্বে থাকা নেতারা জানান, দলের মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে বিলম্বের শরিক দলগুলো। বিশেষ করে জামায়াতে ইসলামী। নিবন্ধন না থাকায় নির্বাচন করতে পারছে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন স্বতন্ত্র নির্বাচন করবেন। জামায়াত যেসব স্থানে নির্বাচন করবে সেখানে দলের অবস্থান কি হবে, সেটাও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
জামায়াত নেতারা বিএনপিকে জানিয়েছে, কমপক্ষে ৩০টি পৌরসভায় মেয়র পদে তাদের জয়ের নিশ্চিত সম্ভাবনা আছে। এই ব্যাপারে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। তারা জামায়াতকে কতটি পৌর মেয়র পদ ছেড়ে দেবে তা নিশ্চিত করতে পারেনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ প্রসঙ্গে বলেন, শরিকেরা তাদের চাহিদার কথা দলীয় চেয়ারপারসনকে জানিয়েছেন। তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।