বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে সৌদিতে

S M Ashraful Azom
0
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে দুবাইয়ের বুর্জ আল খলিফা শিগগিরই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড থেকে বাদ পড়তে যাচ্ছে। বুর্জ আল খলিফার জায়গাটি এবার দখল করে নিতে চলেছে সৌদি আরবের জেদ্দাহ টাওয়ার। এটি কিংডম টাওয়ার নামেও পরিচিত। লোহিত সাগরের তীরে জেদ্দাহ মহানগরীর কেন্দ্রে অবস্থিত ভবনটি।
ভবনটি আকাশে ৩ হাজার ২৮০ ফুট উঁচু পর্যন্ত গড়ে তোলার জন্য ১২০ কোটি ডলারের একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফার উচ্চতা ২ হাজার ৭২২ ফুট।

শুরুতেই ভবনটি ২৫২ তলা পর্যন্ত নির্মান করার কথা ছিল। কিন্তু ২৬ তলা হতেই নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এবার আবার কাজ শুরু হবে শিগগিরই।ধারণা করা হচ্ছে এর পুরো নির্মাণকাজ শেষ হবে ২০২০ সালের মধ্যে। ২৬ তলা পর্যন্ত কাজটুকু সম্পন্ন করেছে সৌদি বিনলাদিন গ্রুপ বা এসবিএল গ্রুপ। গত সেপ্টেম্বরে মক্কায় ক্রেন ধ্বসে ১০৭ জন হাজি নিহতের ঘটনার পর এসবিএলের সব নতুন কন্ট্রাক্ট নেওয়া নিষিদ্ধ করা হয়। এরপরে এসবিএল তাদের প্রায় ১৫০০ কর্মী ছাঁটাই করে।
তাছাড়া, ২০১১ সালের শ্রম-বাজারে পরিবর্তনের কারণে সৌদির নির্মাণ প্রজেক্টগুলোতেও চাপ আসে। বিদেশি শ্রমিক পেতেও ঝামেলা পোহাতে হয়। সেসব সমস্যা পাশে রেখেই এবার কিংডম টাওয়ার গড়ে উঠবে মাথা উঁচু করে।

রবিবার সৌদি সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবনটির মালিকানায় থাকা জেদ্দাহ ইকোনমিক কোম্পানি সৌদি আরবের আলীনামা ইনেভস্টমেন্ট এর সঙ্গে ২২০ কোটি ডলারের (৮৪০ কোটি সৌদি রিয়াল) একটি প্রকল্প সই করেছে। ওই অর্থের একটা অংশ জেদ্দাহ ইকোনমিক সিটি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করতেও খরচ করা হবে। সূত্র: ম্যাশেবল ডটকম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top