ভারতে অসহিষ্ণুতা দেখছেন না সানি লিওন

S M Ashraful Azom
0

ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা ইস্যুতে এবার যোগ দিয়েছেন বলিউড নায়িকা সানি লিওনি। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা আমির খানের প্রতি সমবেদনা প্রকাশ করলেও নিজে পর্নস্টার হওয়ার দিকে ইঙ্গিত করে বলেন, 'ভারত যদি নিরাপদ না হতো - তাহলে আমি এখানে থাকতাম না।'
 
ভারতজুড়ে কট্টর হিন্দুত্ববাদীদের উত্থানের প্রেক্ষিতে বলিউডের জনপ্রিয় তারকা আমির খান তার স্ত্রীর শঙ্কা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন তার স্ত্রী 'ভারত ছেড়ে অন্য কোথাও চলে যাবেন কিনা' এমন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেছেন। কথা এ কথা বলার পর থেকেই ভারতের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
 
তবে বলিউড অভিনেত্রী এবং সাবেক পর্ন-তারকা সানি লিওনি রবিবার এ বিষয়ে সাংবাদিকদের বলেন, 'অসহিষ্ণুতা শব্দটি ব্যবহার আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি আমার নিজের ব্যাপারে বলতে পারি, ভারতকে আমি ভালোবাসি এবং থাকার জন্য এটা একটা দারুণ জায়গা। যদি এ দেশ নিরাপদ না-ই হতো, তাহলে আমি এখানে থাকতাম না।'
 
তবে তিনি এটাও বলেন, 'মিডিয়ায় সাধারণ মন্তব্যকেও ভুলভাবে ব্যাখ্যা করা হয় এবং আমার ক্ষেত্রেও তা ঘটেছে। সে কারণে আমির খানের প্রতি আমার সমবেদনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top