জিএসপি সুবিধা বন্ধের পরও দেশে রফতানি আয় বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বন্ধ করে দিলেও আমাদের কোনো ক্ষতি হয়নি। জিএসপি সুবিধা বন্ধ করার পরও আমাদের রফতানি আয় বেড়েছে।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার  সেফটি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কর্মরত ইয়োরোপীয় ক্রেতাদের জোট অ্যালায়েন্স এবং উত্তর আমেরিকান  ক্রেতাদের জোট অ্যাকর্ডের মেয়াদ ২০১৮ সালের জুলাই মাসে শেষ হবে। ইতোমধ্যে তারা সরকারের কাছে  মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। যেহেতু যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করেছে, সেহেতু আমরা এই দুই সংস্থার মেয়াদ শেষ হওয়ার পর এক সেকেন্ডও বাড়াবো না।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিদেশে প্রতিদিন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় না। আর আমাদের দেশে ছোটাখাটো সমস্যার পর কাউকে গ্রেফতার করলেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়। বিদেশিরা এ নিয়ে আলোচনা-সমালোচনা করতে থাকে।

বিভিন্ন  দেশে ফায়ার  সেফটি ও ওয়ার্কার্স সেফটি নিয়ে কাজ করা এলায়েন্স ও অ্যাকর্ডকে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, ‘ভিয়েতনামে শ্রমিক ইউনিয়ন খুব শক্তিশালী। সেদেশে এলায়েন্স প্রতিনিধিকে ঢোকার জন্য ভিসা পর্যন্ত  দেয়া হয়নি। অথচ আমাদের দেশে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া হয়েছে।

 
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, এলায়েন্স ফর বাংলাদেশ ফায়ার সেফটির ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ রবিন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, ইলিভেটের সিইও আইএএন স্পাউলডিং প্রমুখ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top