রাবিতে জেনেটিক বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

S M Ashraful Azom
0

নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অফিস ও ক্লাশ রুমে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
 
মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিক্ষোভকালে শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষাবর্ষের ক্লাস আট মাসে শেষ এবং পরবর্তী চার মাসে পরীক্ষা ও ফলাফল প্রকাশ, প্রত্যেক শিক্ষাবর্ষে রুটিন অনুযায়ী ক্লাস, ক্লাস সাসপেন্ডের পর টিউটোরিয়াল বন্ধ, ক্লাস শুরুর এক মাসের মধ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার রুটিন প্রকাশ, প্রজেক্ট এবং থিসিসের কাজে শিক্ষার্থীরা বাইরে গেলে তাদের উপস্থিত ধরতে হবে এবং একই ক্লাসে একাধিক উপস্থিতি দেয়া যাবে না।  মাস্টার্সে ৪০ ভাগ উপস্থিতিতে পরীক্ষায় সুযোগ দেয়ারও দাবি জানানো হয়।
 
এ সব দাবি আদায়ে বৃহস্পতিবার উপাচার্যকে স্মারকলিপি দেয়া হবে বলে শিক্ষার্থীরা জানান।
 
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের গাফলতি ও রুম সঙ্কটে তারা ভয়াবহ সেশনজটে পড়েছেন। বছর শেষে পরীক্ষা না নেয়া এবং রুটিন মাফিক ক্লাস না নিয়ে অধিকাংশ শিক্ষক বাইরে সময় ব্যয় করেন।
 
তবে শিক্ষকরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতায় বিভাগ সেশনজটে পড়েছে। যা কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে।’
 
ভারপ্রাপ্ত বিভাগীয় সভাপতি অধ্যাপক আশাদুল ইসলাম বলেন, ‘আমি শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। বিভাগীয় সভাপতির উপস্থিতিতে সভায় আলোচ্যসূচি দিয়ে সমাধান করা হবে।’
 
বিভাগীয় সভাপতি অধ্যাপক শাহাদৎ হোসেন বলেন, ‘আমরা দ্রুত সেশনজট মুক্ত করার চেষ্টা করছি। সম্পূর্ণ জটমুক্ত করতে আরো সময় লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top