বিজয়ের মাসে অন্তত এক দিন ফ্রি চিকিৎসা দেয়ার আহ্বান

S M Ashraful Azom

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিজয়ের মাসে অন্তত একটি দিন গরীব রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা দিন।’
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩তম আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস ও সার্ক সার্জিক্যাল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশাল জনগোষ্ঠীর এই দেশে শুধু সরকারের পক্ষে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই এক্ষেত্রে বেসরকারি উদ্যাক্তাদের এগিয়ে আসতে হবে।’
চিকিত্সা সেবা প্রদানে ডাক্তারদের আরো বেশি যত্মবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু ভাল যন্ত্রপাতি নয়, চিকিত্সকদের মমতাময়ী হাত রোগীর কাছে পৌঁছাতে হবে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top