সেবা হট নিউজ ডেস্ক ঃ
জামালপুরের বকশীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতিকে নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার কূটুক্তি করায় এর প্রতিবাদে লাঠি মিছিল করেছে মিল শ্রমিকরা। এরপর থেকেই বকশীগঞ্জ পৌর শহরে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
জানা গেছে, রোববার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা বাবুল চিশতিকে নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার কূটক্তি করে। এ খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের প্রায় ২ হাজার শ্রমিক সন্ধ্যা সাড়ে ৬ টায় লাঠি মিছিল বের করে ।
এসময় শ্রমিকরা মুক্তিযোদ্ধা বাবুল চিশতির বিরুদ্ধে ষড়যন্ত্র করায় ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় । এছাড়াও বাবুল চিশতির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে বলেও স্লোগান দেয় শ্রমিকরা। লাঠি মিছিলে শ্রমিকরা জুমান তালুকদারকে গ্রেপ্তারের দাবি জানান। পরে ছাত্রলীগের নেতা কর্মীরাও কলেজ মোড়ে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করে।
সাবেক যুব নেতা নজরুল ইসলাম সওদাগর ও বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম মাতবরের নেতৃত্বে ওই লাঠি মিছিলটি বের করা হয়। লাঠি মিছিলের প্রতিবাদে পরে ছাত্রলীগের নেতা কর্মীরাও কলেজ মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।