চালু হচ্ছে প্রধান বিচারপতি পুরস্কার

S M Ashraful Azom
0

বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধান বিচারপতি পুরস্কার চালু করতে যাচ্ছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্ট সূত্র জানায়, আইন, বিচার, মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্টরা এ পুরস্কারের জন্য মনোনীত হবেন।

আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা, আইনের উন্নয়ন ও সংরক্ষণকারী সংস্থা, উচ্চ ও নিম্ন আদালতের কর্মকর্তাদের অবদানকে আরো গতিশীল করতে এ পুরস্কার প্রথা চালু হচ্ছে। এ বিষয়ে এরই মধ্যে প্রধান বিচারপতি পুরস্কার নীতিমালা-২০১৫ প্রণয়ন করা হয়েছে। প্রথমবারের মতো এ পুরস্কার ঘোষণার জন্য একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, বিচারাঙ্গনে বিচারকসহ বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের অবদানের মূল্যায়ন, উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারকদের মামলা নিষ্পত্তির গতি, দক্ষতা, যোগ্যতা, মেধা, সততা বিষয়ে মূল্যায়ন করতে এবং এসব ক্ষেত্রে উৎসাহ আরো বাড়াতে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র জানায়, প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে প্রধান বিচারপতির সম্মতিক্রমে পুরস্কারটি প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে স্বর্ণ দিয়ে নির্মিত পদক। যার আর্থিক মূল্যমান হবে ২৫ হাজার টাকা। প্রতি বছর সর্বোচ্চ সাতটি পুরস্কার দেয়া হতে পারে। তবে প্রধান বিচারপতি ইচ্ছে করলে পুরস্কার প্রাপকের সংখ্যা কমাতে বা বাড়াতে পারবেন। পদকের সঙ্গে স্মারক এবং সম্মাননাও দেয়া হবে। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা নির্বাচনে প্রতি বছরই প্রধান বিচারপতি মনোনীত বাছাই কমিটি গঠন করা হবে।

বাছাই কমিটি প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে পুরস্কারের জন্য মনোনীতদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রধান বিচারপতির কাছে পেশ করবে। এরপর কমিটির সুপারিশকৃত তালিকা থেকে পুরস্কারের জন্য চুড়ান্ত ভাবে মনোনীত করা হবে। বাসস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top