সেবা ডেস্ক: কলকাতার নায়ক সোহম ও বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের ছবি ‘ব্ল্যাক’ ৪ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটির প্রচারে অংশ নিতে আগামীকাল বুধবার এক ঝটিকা সফরে ঢাকায় আসছেন সোহম। এ খবর নিশ্চিত করেছেন ছবির বাংলাদেশ অংশের প্রযোজক ও পরিচালক কামাল কিবরিয়া।
কামাল কিবরিয়া বলেন, এরই মধ্যে ব্ল্যাক ছবির গান ইউটিউবে ছাড়া হয়েছে। গানগুলো দেখার পর ‘ব্ল্যাক’ নিয়ে বিভিন্ন মহলে অনেক আলোচনাও হয়েছে। এ ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকের আগ্রহটাও আমাকে মুগ্ধ করেছে।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ ছবিটি ২৭ নভেম্বর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশ অংশের প্রযোজক ও পরিচালক কামাল কিবরিয়ার দাবি, ছবিটি একই দিনে ঢাকায় ও কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিল।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।