
বঙ্গবন্ধু সেতুর ১৬ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এমসিসিসি-এসইএল-ইউডিসি’র মেয়াদ শেষ হওয়ায় এসব কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত অধিকাংশ ব্যক্তিরাই সেতুর ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিস চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিস সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১ লা নভেম্বর বঙ্গবন্ধু সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এমসিসিসি-এসইএল-ইউডিসি (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী গত ৩১ শে অক্টোবর পর্যন্ত পাঁচ বছরের মেয়াদ শেষ হয় প্রতিষ্ঠানটির। ৩০ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত আরো একমাসের দায়িত্ব পালন করে তারা।
