রোকেয়া পদক পাচ্ছেন বিবি রাসেল ও তাইবুন নাহার

S M Ashraful Azom

চলতি বছর রোকেয়া পদক পাচ্ছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও কবি তাইবুন নাহার রশীদ (মরণোত্তর)। মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার রোকেয়া পদক দেয়া হবে। প্রত্যেকে এক লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র পাবেন।
 
তাঁতশিল্প ও তাঁতীদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় বিবি রাসেলকে এই পুরস্কার দেয়া হচ্ছে।
 
অন্যদিকে তাইবুন নাহার ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষায় কবিতা লিখে সরকারের রোষানলে পড়েন। ১৯৭১ সালে দেশে অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে তিনি ঢাকায় মেয়েদের প্রশিক্ষণ দেন। এজন্য নয় মাস আত্মগোপনেও থাকতে হয়েছিল তাকে।
 
নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার প্রতিবছর এই পদক দিয়ে থাকে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান