শিশু নীরবের মৃতদেহ বুড়িগঙ্গায় উদ্ধার

S M Ashraful Azom

রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরে স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু নীরবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা উদ্ধারচেষ্টার পর বুড়িগঙ্গার সুইসগেট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
 
জানা গেছে, মঙ্গলবার বিকাল চারটার দিকে খেলতে গিয়ে শিল্প কারখানার বর্জ্যের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যায় ছয় বছর বয়সী নীরব। পরে রাত আটটার দিকে ওই স্যুয়ারেজ লাইন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বুড়িগঙ্গার সুইসগেট থেকে তার অচেতন দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ওয়াসার একটি পরিত্যক্ত নলকূপে জিহাদ নামে একটি শিশু পড়ে। পরে ২৩ ঘণ্টা উদ্ধার তত্পরতা চালিয়ে তার অবস্থান নিশ্চিত না হতে পেরে অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। তার কয়েক মিনিটের মধ্যেই স্থানীয়দের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদকে তুলে আনা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান